মেঘনায় স্পিডবোট-ট্রলার সংঘর্ষে অতিরিক্ত জেলা প্রশাসকসহ আহত ৬

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২০, ০২:১৯আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ০২:১৯

হাসপাতালে আহতদের দেখতে যান জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল লক্ষ্মীপুরে মজু চৌধুরীরহাট এলাকায় মেঘনা নদীতে ট্রলার ও স্পিটবোটের মুখোমুখি সংঘর্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিদুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি কর্মকর্তা) মো. মামুনুর রশিদ ও এনডিসি মো. রাজিব হোসেনসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তাদের দেখতে হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

পুলিশ ও জেলা প্রশাসন সূত্র জানায়, আগামী ১২ ডিসেম্বর নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর লক্ষ্মীপুরে মেঘনা নদীতে ড্রেজিং এর কাজ উদ্বোধন করার কথা রয়েছে। প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে ঘটনাস্থল পরিদর্শনে যান অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহিদুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা।

পরিদর্শন শেষে স্পিডবোট নিয়ে আসার পথে মজু চৌধুরীরহাট এলাকায় মেঘনা নদীতে ট্রলারের সঙ্গে তাদের স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিদুল ইসলামসহ ৬ জন আহত হন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম