ইউটিউবে ভিডিও দেখতে নিষেধ করায় কিশোরীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ ডিসেম্বর ২০২০, ১৬:৪৫আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ১৬:৪৫

আত্মহত্যার প্রতীকী ছবি ইউটিউবে ভিডিও দেখতে নিষেধ করায় চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ঝাউতলা এলাকায় সানজিদা আক্তার মিশু (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ওই এলাকার রেলওয়ে কলোনীর ৪ নম্বর ভবনের দ্বিতীয় তলার বাসা থেকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান।  

সানজিদা আক্তার মিশু ওই এলাকার বাসিন্দা মাহফুজুর রহমানের মেয়ে। মিশু খুলশী ওয়ারলেস কলোনি এলাকার একটি স্কুলের নবম শ্রেণিতে পড়তেন।

মোহাম্মদ শাহিনুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

তিনি আরও বলেন, মিশুর পরিবার পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে মোবাইলে ইউটিউবে ভিডিও দেখা নিয়ে ছোট বোনের সঙ্গে মিশুর ঝগড়া হয়। এই নিয়ে তার বাবা তাকে বকাঝকা করেন। পাশাপাশি ইউটিউবে ভিডিও দেখতে নিষেধ করেন। এরপর পরিবারের সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে মিশুকে অনেক ডাকাডাকি করেও তার কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে রুমে ঢুকে তার বাবা দেখেন মিশু গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান