দুর্গম পাহাড়ি পথে পাঁচ নারী সাইক্লিস্টের চ্যালেঞ্জ

জিয়াউল হক, রাঙামাটি
২৯ ডিসেম্বর ২০২০, ১৭:৪১আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১৭:৪১






পাহাড়ি পথে চলছে সাইক্লিস্টদের প্রতিযোগিতা সাজেক থেকে থানচি পাহাড়ি ৩০০ কিলোমিটার পথে চলছে তিন দিনব্যাপী মাউন্টেন সাইকেলিং প্রতিযোগিতা। দুর্গম পাহাড়ি পথে এই প্রতিযোগিতায় ১০০ প্রতিযোগির মধ্যে সবার নজর কেড়েছে পাঁচ নারী সাইক্লিস্ট। যারা ইতোমধ্যে সাজেক থেকে ১৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাঙামাটি পৌঁছে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে আবারও রাঙামাটি থেকে ৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বান্দরবান যাচ্ছে।

পাহাড়ের উঁচু-নিচু পথে পুরুষ সাইক্লিস্টদের পাশাপাশি নারীদের এমন চ্যালেঞ্জ সকলের প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতে নারী সাইক্লিস্টদের জন্য আরও সুযোগ-সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন আয়োজকরা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি এমটিবি চ্যালেঞ্জ ২০২০’ নামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায়।
চট্টগ্রাম থেকে আসা প্রতিযোগী শিউলি শবনম জানান, একটা ছেলে শৈশব থেকে যেভাবে বেড়ে উঠে মেয়েরা সেভাবে বেড়ে উঠতে পারে না আমাদের সমাজ ব্যবস্থার কারণে। প্রথম দিকে সাইকেলিংয়ের জন্য পরিবার বা সমাজিকভাবে সার্পোট পাওয়া যায়নি। আজ এখানে আসার পেছনের গল্প সহজ ছিল না। অনেক মূল্য দিয়েই এখানে আসা।
নিশাদ আনজুমান সানজিদ বলেন, মেয়েদের এবং ছেলেদের জন্য আলাদা সাইকেলিংয়ের ব্যবস্থা করা গেলে আরও ভালো হতো। ২০১৭ সালে আমি একমাত্র মেয়ে হিসেবে সিএইচটি সাইকেলিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। আজ ৫ জন। ভবিষ্যতে অংশগ্রহণকারী নারীর সংখ্যা আরও বাড়বে আশা করি।


সাদিয়া সিদ্দিক বলেন, ঢাকায় থাকার কারণে পাহাড়ে সাইকেল চালানোর অভিজ্ঞত কম, তারপরও সাহস করে এসেছি। গতকালের চেয়ে আজকের পথ কিছুটা সহজ। চেষ্টা করবো নির্দিষ্ট সময়ে রেসটা শেষ করার। আগামীকাল বান্দরবান থেকে থানচি আরও কঠিন পথ। সব মিলিয়ে দারুন এক অভিজ্ঞতা।
ঢাকা থেকে অংশ নেওয়া আরেক প্রতিযোগী রুমি রায়হান বলেন, আমাদের দেশের মেয়েদের এমনিতেই সুযোগ-সুবিধা কম। বাসা থেকে বের হতে অনেক বাধা। সামাজিক কারণেও প্রথম দিকে পরিবার থেকেও বাধা ছিল। একটা ছেলে যদি পারে মেয়ে কেন পারবে না, সবাই তো মানুষ। মানুষ হিসেবে সবাইকে বিবেচনা নিতে হবে।
যে পথে মোটরসাইকেল কিংবা অন্য যান চলাচল করাও বিপদজনক, সে পথে পাঁচ নারী সাইকেলে চ্যালেঞ্জ মোকাবিলা করছে।
পাহাড়ি পথে নারীদের এমন অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য আরও সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সফিকুল আহম্মদ বলেন, আগামীবার ছেলে এবং মেয়েদের জন্য আলাদা প্রতিযোগিতা করার চিন্তাভাবনা রয়েছে।
শেষ দিনে থানচির সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে। ৫০ লাখ টাকা ব্যয়ে আয়োজিত তিনদিনের এই প্রতিযোগিতায় বিজয়ীদের সাত লাখ টাকার প্রদান করা হবে।

 

 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ