২২ দিন ধরে সাগরে ভেসে থাকা ১৮ জেলে উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২১, ২০:২৫আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২০:২৫

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে ২২ দিন সাগরে ভেসে থাকার পর ১৮ জেলেসহ ‘এফবি আল হাসান’ নামে একটি ট্রলার উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সেন্টমার্টিন থেকে ৮৩ নটিক্যাল মাইল অদূরে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় ট্রলারটি উদ্ধার করা হয়।

উদ্ধার জেলেরা হলেন কাশেম কেরানী (৬০), বাবুল (৩২), আল আমিন (২০), হোসেন (২৭), তোফাজ্জল (৫০), খলিল (৩৬), শাকিল, আজিজ (৬৭), নজরুল (৫৯), শামীম সিকদার (২৬), আবুল কাশেম (৪৫), কবির উদ্দিন (৪২), জগন্নাথ (৪৫), ইউসুফ (৩৬), রমজান (৫০), হাফিজ (৩৫), শাহ আলম (৪০) ও বাবলু (৩৪)।

শনিবার (৯ জানুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেছেন আইএসপিআর-এর সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী।

উদ্ধার জেলেদের বরাত দিয়ে আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, গত বছরের ৯ ডিসেম্বরে মাছ ধরার উদ্দেশে সাগরে মাছ ধরতে যাত্রা করে ট্রলারটি। মাছ শিকারের সময় ৮ দিন পর সাগরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ২২ দিন ভাসমান অবস্থায় থাকে। এসময় কোনওরকম চাল ও শুটকি খেয়ে বেঁচে ছিল জেলেরা। পরে নৌবাহিনীর জাহাজ নির্মূল ও অতন্দ্র গভীর সাগরে ভাসমান অবস্থায় জেলেসহ ট্রলারটি উদ্ধার করে। এতে তীব্র পানি ও খাদ্য সংকটে শারীরিক ও মানসিকভাবে দুর্বল অবস্থায় জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাদ্য বস্তু প্রদান করে। পরে তাদের পটুয়াখালী পাঠানোর জন্য সেন্টমার্টিনে হস্তান্তর করেন।

এ বিষয়ে শনিবার রাতে কোস্ট গার্ড সেন্টমার্টিন স্টেশনের কর্মকর্তা লে. কমান্ডার আসিফ মোহাম্মদ আলী জানান, ‘সাগরে ভাসমান উদ্ধার জেলেরা সবাই পটুয়াখালী এলাকার। তাদের নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।’

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান