রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো ৫০০ ঘর

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২১, ১২:৪৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১২:৪৬

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে প্রায় পাঁচশ' ঘর পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত (১৪ জানুয়ারি) আড়াইটার দিকে ক্যাম্পে এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম।

 তিনি জানান, রাত আড়াইটার দিকে আগুন লাগে এবং দ্রুতই তা ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়, পাশাপাশি খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। পরে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সকালের দিকে তারা আগুন নেভাতে সক্ষম হন। তবে তার আগেই আগুনে ক্যাম্পের প্রায় পাঁচশ' ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের অন্যত্র আশ্রয়সহ ত্রাণ দেওয়া হচ্ছে।

সকাল পর্যন্ত অগ্নিকাণ্ডে হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 এদিকে অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি। কারণ জানতে সংশ্লিষ্ট পর্যায়ে কাজ চলছে। তবে অগ্নিকাণ্ডে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণে কাজ চলছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান