পিঠ বাঁচাতে সবাই নৌকায় উঠতে চায়: তথ্যমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২১, ১৯:২৩আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ১৯:২৩

দলের নাম ব্যবহার করে অনেকেই নিজেদের অন্যায় ও দুর্নীতি ঢাকতে চাইছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘পিঠ বাঁচাতে এখন সবাই নৌকায় উঠতে চায়। অনেকে লুটপাট করে ও লুণ্ঠিত সম্পদ রক্ষা করতে নৌকায় উঠতে চায়। অনেকেই নৌকায় উঠে রক্ষা পেতে চায়। তবে কাউকে এ সুযোগ দেওয়া হবে না। নৌকায় বেশি মানুষ উঠতে পারে না।’

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এ যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, সামনে পৌরসহ নানা নির্বাচন রয়েছে। এসব নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা অংশগ্রহণ করবে, তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে দলের প্রার্থী দেওয়ার ক্ষেত্রে দলের পরীক্ষিতদেরকে মূল্যায়ন করা হবে। দলের দুঃসময়ে দুর্দিনে যারা হাল ধরেছিলেন তাদেরকেই মূল্যায়ন করা হবে বলে জানান তিনি।

কক্সবাজার শহরের লালদীঘির পূর্বপাড়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী আরও বলেন, ১২ বছরে দেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এসব উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আজকে বাংলাদেশের দেড় কোটি মানুষ নানা ভাতা ও সুবিধা পাচ্ছেন। ১২ বছর আগে এ দেশের কি অবস্থা ছিল, আজ কি অবস্থা, সে বিষয়গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকার কক্সবাজারকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কেউ স্বপ্নেও ভাবেনি কক্সবাজার পর্যন্ত রেললাইন আসবে। কিন্তু তা আজ বাস্তবে রূপ নিয়েছে। আগামী বছর ঢাকা থেকে কক্সবাজার রেল পৌঁছাবে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হয়েছে। এসব উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন তিনি।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র মজিবুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব) ফোরকান আহমদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম প্রমুখ।

এর আগে কক্সবাজার প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. মজিবুল ইসলাম তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান‌।

 

/টিটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক