হকারদের সুস্পষ্ট নীতিমালা করে পুনর্বাসন করা হবে: রেজাউল করিম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ জানুয়ারি ২০২১, ০৩:৪৭আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ০৪:০৩

হকারদের সুস্পষ্ট নীতিমালার মাধ্যমে পুনর্বাসন করার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী। তিনি বলেছেন, গণমানুষের কল্যাণে কাজ করাই আমার রাজনৈতিক অঙ্গীকার। মেয়র নির্বাচিত হলে আমি ক্ষুদ্র ব্যবসাযীদের কল্যাণে বিশেষ প্রকল্প চালু করতে উদ্যোগ নেবো। ফুটপাতে যারা ব্যবসা করে, জীবিকা চালায় তাদের ব্যাপারে সুস্পষ্ট একটি নীতিমালা সকলের সমম্বয়ে প্রণয়ন করবে সিটি করপোরেশন যাতে হকাররা ব্যবসা চালাতে পারে এবং জনসাধারণের চলাচলেও বিঘ্ন না ঘটে।

রবিবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম চৌধুরী বলেন, একটি আধুনিক, মানবিক, ব্যবসাবান্ধব ও গতিময় নগরী গড়তে আগামী ২৭ জানুয়ারি আমাকে নৌকা মার্কায় ভোট দিন। আমি একজন কাজ পাগল মানুষ, আমি কাজ করতে চাই। নগরবাসীকে নিয়ে এই শহরকে গড়তে চাই। যাতে করে ব্যবসায়ীরা নিরাপদ, যানজটমুক্তভাবে ব্যবসায় পরিচালনা করতে পারে।

সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের বন পরিবেশ সম্পাদক মশিউর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ও ফটিকছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, মোতালেব চৌধুরী, প্রবীর দাশ তপু, শওকত হোসেন, নুরুল আকবর, নুরুল করিম, কাউন্সিলর প্রার্থী আবদুস সালাম মাসুম, মহিলা কাউন্সিলর প্রার্থী নিলু নাগ প্রমুখ।

মতবিনিময় সভায় হকার্স নেতৃবৃন্দ বলেন, যে ব্যক্তি দেশমাতৃকার জন্য পারিবারিক জৌলুস ও আয়েশ আমোদ ছেড়ে জীবনের মায়া ভুলে সশস্ত্র হানাদারের বিরুদ্ধে বুক চিতিয়ে যুদ্ধ করতে পারে তার ওপর আস্থা রেখে জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রত্যাশাকে সম্মান জানিয়েছেন। কারণ যিনি বীর, যিনি ত্যাগী, যিনি আদর্শে অবিচল সেই রেজাউল করিমের হাতে সর্বস্তর ও শ্রেণি-পেশার মানুষের কল্যাণ নিহিত রয়েছে বলে আমরা বিশ্বাস করি। তাই আমরা নৌকার বিজয়ের জন্য মাঠে আছি এবং আগামী ২৭ তারিখ নৌকায় ভোট দিয়ে সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বিজয়ী করতে সর্বোচ্চ ভূমিকা রাখবো।

পরে তিনি রিয়াজ উদ্দিন বাজার, জহুর হকার মার্কেট এলাকায় গণসংযোগ করেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের