প্রতিপক্ষের হামলায় উপজেলা চেয়ারম্যানের ভাই নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২১, ১২:৩১আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১২:৩৮

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সীর ভাই ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. জামাল মুন্সি (৫০) প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চরচারতলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরচারতলা গ্রামের লতি বাড়ির লোকজনের সঙ্গে আধিপত্য বিস্তারসহ পূর্বের নানা বিষয় নিয়ে মুন্সি বাড়ির বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার দিবাগত রাতে লতি বাড়ির লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মুন্সি বাড়িতে হামলা করে। এ ঘটনায় গুরুতর আহত হন জামাল মুন্সিসহ ১০ জন। পরে জামাল মুন্সিকে আশঙ্কাজনক অবস্থায় আশুগঞ্জের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সী সাংবাদিকদের বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে হামলা চালানো হয়েছে। হামলার সময় আমার ছোট ভাই জামাল মুন্সী এগিয়ে এলে তারা তাকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করে।’

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাত জনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় এখনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী