নিজের পোস্টার অপসারণ করলেন মেয়র কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২১, ১৪:০৪আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৭:৪৮

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা নির্বাচন উপলক্ষে লাগানো পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করে পৌরসভার সৌন্দর্য বৃদ্ধি ও পরিস্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেছেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় বসুরহাট বাজারের বিভিন্ন স্থান থেকে নিজের পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করেন তিনি।

একই সঙ্গে মেয়র আবদুল কাদের মির্জা পৌরসভার স্ব-স্ব ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরদের নির্বাচনি প্রচারণা সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

এ সময় বসুরহাট পৌরসভার কাউন্সিলর এবিএম ছিদ্দিক, নুরনবী সবুজ ও মাজহারুল হক তৌহিদ উপস্থিত ছিলেন।

এরআগে, গত ১৬ জানুয়ারি বিপুল ভোটের ব্যবধানে বসুরহাট পৌর নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে মেয়র নির্বাচিত হন আলোচিত প্রার্থী আবদুল কাদের মির্জা। এরমধ্যে প্রথম মেয়াদে চেয়ারম্যান ছিলেন তিনি। শাসনতান্ত্রিক সংস্কারে পরের তিন মেয়াদে জয়ী হন মেয়র হিসেবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর ছোট ভাই হলেও দলীয় স্থানীয় রাজনৈতিক নেতাদের সমালোচনা করে নির্বাচনের পুরোটা সময় মাঠ গরম রেখেছিলেন তিনি।

আরও পড়ুন:
বিপুল ব্যবধানে জিতলেন ওবায়দুল কাদেরের ভাই
আমার জন্য কাউকে ভোট চুরি করতে হবে না: কাদের মির্জা
‘চুপ করে বসে থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারবেন না’
ওবায়দুল কাদেরকে ‘রাজাকার পরিবারের সদস্য’ বললেন এমপি একরামুল
আবদুল কাদের মির্জাকে নাগরিক সংবর্ধনা

/টিটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক