মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন দিয়ে আর ট্রেন চালাতে চান না চালকরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫১আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫১

মেয়াদোত্তীর্ণ লোকোমোটিভ (ইঞ্জিন) দিয়ে ট্রেন না চালানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির নেতৃবৃন্দ। বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এ দাবি জানানো হয়।

সংগঠনের আখাউড়া শাখার উদ্যোগে লোকোশেড থেকে একটি র‌্যালি বের হয়ে রেলওয়ে জংশন স্টেশন এলাকা প্রদক্ষিণ করে। র‌্যালিতে অর্ধশত লোকো মাস্টার (চালক), সহকারী লোকো মাস্টারসহ সদস্যরা অংশ নেন। র‌্যালি শেষে ৩নং প্লাটফরমে কেক কেটে প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের আখাউড়া শাখার যুগ্ম আহ্বায়ক সাব লোকো মাস্টার মো. রফিকুল ইসলাম, সদস্য সচিব লোকো মাস্টার জাহিদুল ইসলাম, সদস্য সহকারী লোকো মাস্টার মো. ফরিদ আহমেদ, সহকারী লোকো মাস্টার তৌহিদুল মুরসালিন ও সহকারি লোকো মাস্টার মো. সাইদুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা মেয়াদোত্তীর্ণ লোকোমোটিভ দ্বারা ট্রেন চালানো বন্ধ করা, হলিডে হলটেজ সুবিধাসহ রানিং স্টাফদের ঝুঁকিভাতা চালু করা, লোকো রানিং স্টাফদের শিক্ষাগত যোগ্যতা মূল্যায়ন করে বেতন স্কেল আপডেট, ঝুঁকিপূর্ণ রেলগেইট বন্ধ করা, 'উন্নত' রেস্টহাউজ নির্মাণসহ বেশ কয়েকটি দাবি উত্থাপন করে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের