ট্রেন চাপা থেকে রক্ষা পেতে নদীতে ঝাঁপিয়েও বাঁচতে পারলেন না

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের চাপা থেকে বাঁচতে রেলসেতু থেকে ঝাপ দিয়ে বেলায়েত হোসেন দুলাল (৩৫) নামের এক ইনস্যুরেন্স কোম্পানির কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটার দিকে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথের ভাদুঘর এন্ডারসন খাল (কুরুলিয়া খাল) রেল সেতু এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত বেলায়েত হোসেন দুলাল শরীয়তপুর জেলার ভেদরগঞ্জের বাসুদেবপুরের হাবিবুর রহমানের ছেলে। তিনি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ব্রাহ্মণবাড়িয়ার সার্ভিস সেল ইনচার্জ ছিলেন। তিনি জেলা শহরের সরকার পাড়ায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলায়েত হোসেন দুলাল পৌর এলাকার ভাদুঘর থেকে রেললাইন দিয়ে পায়ে হেটে জেলা শহরের দিকে আসছিলেন। ভাদুঘর থেকে রেলপথে যেতে এন্ডারসন খাল সেতু পার হচ্ছিলেন। সেতু পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রেন তার কাছাকাছি এসে পড়ে। এসময় তিনি সেতুর মাঝের পিলার বরাবর ঝাপ দেন। ঝাপ দেওয়ার ফলে বেলায়েত হোসেন দুলালের দুই পা ভেঙে যায় ও মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এবিষয়ে আখাউড়া রেলওয়ে জংশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের