নোয়াখালীতে ৩ দিনব্যাপী করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন মেলা শুরু

নোয়াখালী প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৪

নোয়াখালীতে টিকা কার্যক্রম নিশ্চিত করার সুবিধার্থে ৩ দিনব্যাপী করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন মেলার আয়োজন করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খাঁন।

জেলা প্রশাসক বলেন, করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে দেশে প্রথমবারের মতো এ মেলার আয়োজন করা হয়েছে। চল্লিশোর্ধ প্রতিটি নাগরিক তাদের জাতীয় পরিচয় পত্র নিয়ে এসে এ ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, তিন দিনব্যাপী এ মেলায় ১৫টি বুথে রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। সাধারণ নারী, পুরুষ ছাড়াও মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের জন্যও আলাদা আলাদা বুথ স্থাপন করা হয়েছে। এছাড়া, রেজিস্ট্রেশনে সহযোগিতার জন্য স্কাউটসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা সহায়তা করছেন। সাধারণ মানুষকে সচেতন করা ও কোনও প্রকার হয়রানি ছাড়া রেজিস্ট্রেশন করতে এ মেলার আয়োজন করা হয়েছে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, পুলিশ সুপার মো. আলমগীর হোসেনসহ জেলায় কর্মরত সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী