সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মহেশখালীর ৩ পরিবারে শোকের মাতম

কক্সবাজার প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২১, ০০:০৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ০১:১৪

সৌদি আরবের মদিনা শহরের অদূরে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ছয় বাংলাদেশির তিন জনই কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। নিহতদের পরিবারগুলোতে এখন চলছে শোকের মাতম। প্রিয়জন ও পরিবারের উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে স্বজনরা এখন অসহায় হয়ে পড়েছেন।

সৌদি আরবের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের বরাত দিয়ে মহেশখালী কুতুবজোম ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে নিহতদের পরিবারগুলোতে চলছে শোকের মাতম। আমরা তাদের খোঁজ রাখছি।

নিহতদের পরিবারগুলোতে চলছে শোকের মাতম তিনি জানান, অগ্নিকাণ্ডে নিহতরা হলেন উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার জালাল আহমদের ছেলে ইসহাক মিয়া, একই ইউনিয়নের কবির আহমদের ছেলে আব্দুল আজিজ ও ঘটিভাংগা (ডেমবুনি পাড়া) এলাকার আব্দুল গফুর এর ছেলে মো. রফিক উদ্দীন।

এদিকে নিহতদের পরিবারগুলোকে আইনগত ও আর্থিকভাবে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান।

আরও পড়ুন:

মদিনায় ছয় বাংলাদেশি নিহত

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী