মদিনায় ছয় বাংলাদেশি নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০০
image

সৌদি আরবের মদিনা শহরের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ছয় জন বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার ভোরে মদিনা থেকে ২৫ কিলোমিটার দূরের ওই কারখানায় অগ্নিকাণ্ডে মোট সাত জন নিহত হয়। এরমধ্যে ৬ জন বাংলাদেশি বলে জানিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। তাদের মধ্যে পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে।

যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, চট্টগ্রামের লোহাগাড়ার মিজানুর রহমান, মো. আরাফাত হোসেন মানিক, কক্সবাজারের মহেশখালীর ইসহাক মিয়া, আব্দুল আযিয ও  মো. রফিক উদ্দিন।

জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জানায়, অপর একজন বাংলাদেশির পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে। মরদেহগুলো বর্তমানে মদিনার কিং ফাহাদ হাসপাতাল মর্গে সংরক্ষিত আছে। মদিনায় অবস্থানরত কনস্যুলেট প্রতিনিধি ঘটনাস্থল ও থানা পরিদর্শন করেছেন। নিহতরা ক্ষতিপূরণ কিংবা ওয়ার্কম্যান কম্পেনসেশন পাবেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশি কর্মীরা সবচেয়ে বেশি আছে সৌদি আরবে। বর্তমানে ২০ লাখেরও বেশি বাংলাদেশি সেখানে অবস্থান করছেন।

উল্লেখ্য, প্রায় চার বছর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে চার বাংলাদেশির মৃত্যু হয়। তারও আগে দাম্মামের দাল্লা সানাইয়া এলাকার আরেকটি কারখানায় অগ্নিকাণ্ডে আরও চার বাংলাদেশির মৃত্যু হয়।

/এসএসজেড/এসও/জেজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি