রামগতি পৌর নির্বাচন তিন প্রার্থীর বর্জন, নৌকা বিজয়ী

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২১, ০১:২২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০১:২২

বিপুল অনিয়মের অভিযোগ ওঠা লক্ষ্মীপুরের রামগতি পৌর নির্বাচনে ইভিএম মেশিনে দেওয়া ১১ হাজার ৬৬৭টি ভোটের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী এম মেজবাহ উদ্দিন মেজু একাই পেয়েছেন ১০ হাজার ৫২৩ ভোট। নির্বাচন বাতিল না হওয়ায় তাকেই বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা  মোহাম্মদ নাজিম উদ্দিন এই প্রার্থীর জয়ের তথ্য নিশ্চিত করেছেন।

এ নির্বাচনে গোপন কক্ষ থেকে ইভিএম মেশিন খুলে ভোটকেন্দ্রের বাইরে এনে ভোটারদের প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করা হয়। এ অভিযোগে নির্বাচনে অংশ নেওয়া ধানের শীষের প্রার্থী শাহেদ আলী পটু, স্বতন্ত্র প্রার্থী  নারিকেল গাছ প্রতীকের আবি আব্দুল্লাহ, লাঙ্গল প্রতীকের আলমগীর হোসেন সকাল ১১টায় একত্রে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। গণমাধ্যমগুলোতেও এই ঘটনার সংবাদ ধারাবাহিকভাবে প্রচার ও প্রকাশিত হলেও  নির্বাচন কমিশন এই অনিয়মকে গ্রাহ্যই না করায় ভোটের বাকি সময়টায় ফাঁকা মাঠে একাই ছিল আওয়ামী লীগের প্রার্থী ও তার সমর্থকরা।

রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী,  নির্বাচনে  ধানের শীষের প্রার্থী শাহেদ আলী পটুর খাতায় জুটেছে ৩৮৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী  নারিকেল গাছ প্রতীকের আবি আব্দুল্লাহ পেয়েছেন ৪৫৫ ভোট,  লাঙ্গল প্রতীকের আলমগীর হোসেন পেয়েছেন ১৪২ ভোট। ভোটের হার ৫৫.৮৬ %। 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম