শিল্পের কাঁচামালের ঘোষণায় এলো ৫ কোটি টাকার সিগারেট!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫০

রফতানিমুখী শিল্পের কাঁচামাল ‘পলিয়েস্টার পিইটি স্ট্র্যাপ’ ঘোষণা দিয়ে আনা কন্টেইনার ভর্তি বিদেশি সিগারেট আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বুধবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম কাস্টম হাউস থেকে এসব সিগারেট আটক করা হয়। আটক সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা জানান, পাবনার ঈশ্বরদী এক্সপোর্ট প্রসেসিং জোন (ঈশ্বরদী ইপিজেড) এলাকার প্রতিষ্ঠান ফুজিয়ান এক্সপোর্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড রফতানিমুখী পণ্যের কাঁচামাল হিসেবে পলিয়েস্টার পিইটি স্ট্র্যাপ ঘোষণায় চালানটি আমদানি করে। বুধবার কন্টেইনারটি ফোর্সড কিপ ডাউনের মাধ্যমে কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদফতরের প্রতিনিধি কর্তৃক চালানটি শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। কায়িক পরীক্ষায় ঘোষণা বহির্ভূত ন্যানো ওরিস, ব্ল্যাক, ডানহিল, ড্যাবিডফ ব্র্যান্ডের ৪৮ লাখ ২৮ হাজার শলাকা বিদেশি সিগারেট পাওয়া যায়।

তারা আরও জানিয়েছেন, শতভাগ রফতানিমুখী শিল্পের জন্য দেওয়া শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার করায় এ বিষয়ে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের