নাঙ্গলকোটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

কুমিল্লা প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪০

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মেরকট গ্রামে এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোশাররফ হোসেন নামে এক যুবককে বুধবার (১৭ ফেব্রুয়ারি) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

অভিযুক্ত মোশাররফ হোসেন উপজেলার মেরকট ফকির বাড়ির মৃত. আব্দুল খালেকের ছেলে।

প্রতক্ষ্যদর্শী মোতালেব হোসেন, আবুল কাশেম ও স্থানীয় ইউপি সদস্য জহির জানান, মানসিক প্রতিবন্ধী ওই তরুণী বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন। মঙ্গলবার দুপুরে বেলঘর গোসাই বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে ঘোরাফেরা করতে থাকলে তরুণীকে স্কুলের পেছনের বাথরুমের সামনে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত মোশাররফ হোসেন। এসময় বেলঘর গোসাই বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজে নিয়োজিত হাবিব নামের এক রাজমিস্ত্রী ঘটনাটি দেখে ফেলে। বুধবার ঘটনা জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত মোশাররফকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক তদন্ত রকিবুল ইসলাম জানান, স্থানীয় ইউপি মেম্বারের মাধ্যমে খবর পেয়ে পুলিশ আসামিকে আটক করা হয়েছে। ভিকটিমকে পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের