ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান জেলহাজতে

রাঙামাটি প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৫

রাঙামাটির বরকল উপজেলায় ধর্ষণের অভিযোগে করা মামলায় মামুনুর রশিদ নামে এক ইউপি চেয়ারম্যানকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে রাঙামাটির জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক নুরুল ইসলাম এ নির্দেশ দেন।

অভিযুক্ত মামুনুর রশিদ ভুষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সাবেক যুবলীগ নেতা।

আদালত সূত্রে জানা গেছে, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ২০২০ সালের ২৬ জুন ভুক্তভোগী নারী বরকল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। আদালতের সমন জারি হলে উচ্চ আদালত থেকে জামিন নেন মামুনুর রশিদ। কিন্তু উচ্চ আদালত নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বললেও অভিযুক্ত চেয়ারনম্যান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন খান জানান, মঙ্গলবার বিকালে জেলা দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক নুরুল ইসলামের আদালতে আত্মসর্মপণ করে জামিন আবেদন করেন মামুনুর রশিদ। আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের