কুমিল্লায় ওরশের মেলায় দুই পক্ষের সংঘর্ষে ৩ জনকে ছুরিকাঘাত

কুমিল্লা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:০৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:০৬

কুমিল্লার লাকসামে ওরশকে কেন্দ্র করে বসা মেলায় দুই পক্ষের সংঘর্ষে তিন যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালিয়াপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কালিয়াপুর দরবার শরীফের ওরশকে কেন্দ্র করে আশপাশের এলাকায় মেলা বসে। করোনা পরিস্থিতিকে উপেক্ষা করে মেলায় শত শত দোকান বসে। এতে হাজার হাজার লোকের সমাবেশ ঘটে। সন্ধ্যায় কয়েকজন যুবক মেলায় বাঁশি কিনে বাজাতে গেলে পার্শ্ববর্তী ইসলামপুর এলাকার কামালের ছেলে বায়েজিদ এবং আবু তাহেরের ছেলে ইসরাফিল মেলার দোকানি সাদেকসহ ১০/১২ জনের ওপর অতর্কিত হামলা চালায়।

এক পর্যায়ে ছুরিকাঘাতে হামিরাবাগ এলাকার মেম্বার বেলায়েতের ছেলে আব্দুর রহমান (২০), তাজুল ইসলামের ছেলে ইউসুফ (১৯) ও একই এলাকার ইসমাইল হোসেন হৃদয় (১৮)-সহ ৬-৭ জনকে আহত হন। গুরুতর আহত আব্দুর রহমানকে প্রথমে লাকসামে পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মেলা অব্যাহত থাকলে যেকোনও সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন জানান, অনুমোদন ছাড়াই এ মেলা বসানো হয়েছে। ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লেভানদোভস্কির এমএলএস অভিষেক মাটি করলো মেসির মায়ামি
লেভানদোভস্কির এমএলএস অভিষেক মাটি করলো মেসির মায়ামি
যন্তর মন্তরে লাঠিচার্জ করা পুলিশ কর্মকর্তাদের আদালতে তোলার হুঁশিয়ারি সিজেপি নেতার
যন্তর মন্তরে লাঠিচার্জ করা পুলিশ কর্মকর্তাদের আদালতে তোলার হুঁশিয়ারি সিজেপি নেতার
ধানমন্ডি ২৭-এ তো পানি জমার কথা ছিল না, তাহলে কেন জলাবদ্ধতা?
ধানমন্ডি ২৭-এ তো পানি জমার কথা ছিল না, তাহলে কেন জলাবদ্ধতা?
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪৬ জন গ্রেফতার, সবচেয়ে বেশি ওয়ারীতে
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪৬ জন গ্রেফতার, সবচেয়ে বেশি ওয়ারীতে
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের