বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ-ভারত মৈত্রী সাইকেল র‌্যালি

রাঙামাটি প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৩০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৩১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ-ভারত মৈত্রী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ব্যাটালিয়নের অধীন কান্তালং বিওপি’র ২৩০০ নম্বর আন্তর্জাতিক মেইন পিলার সংলগ্ন শূন্যরেখায় বিএসএফ আয়োজিত বিজিবি-বিএসএফ মৈত্রী সাইকেল র‌্যালিটি অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করেন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাজহারুল ইসলামের নেতৃত্বে বিজিবি বাংলাদেশ দল ও ভারতের পক্ষে অংশ নেন ডিআইজি সেক্টর কমান্ডার রাজিব, আইজল সেক্টরের ডেপুটি ডিআইজি পানি সাগর প্রমুখ।

ঘণ্টাব্যাপী চলা এই মৈত্রী সাইকেল র‌্যালি শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাজহারুল ইসলাম।

ভবিষ্যতেও দুই দেশের জোয়ানদের নিয়ে এ ধরনের আয়োজন করা হবে বলে ঘোষণা দেন দুই দেশের অধিনায়ক। এসময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার করেন তারা। পরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দুই দেশের সীমান্ত বাহিনীর সদস্যরা।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী