ভাসানচর যাচ্ছে আরও প্রায় ৩ হাজার রোহিঙ্গা সদস্য

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০২ মার্চ ২০২১, ১৪:১৬আপডেট : ০২ মার্চ ২০২১, ১৫:৪৬

কক্সবাজারের শরণার্থী শিবিরগুলো থেকে স্বেচ্ছায় পঞ্চম দফায় (প্রথম অংশ) ভাসানচরের উদ্দেশ্যে আরও সহস্রাধিক রোহিঙ্গা সদস্যকে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। মঙ্গলবার (২ মার্চ) দুপুরে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে ২১টি বাসে করে রোহিঙ্গা সদস্যরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। আজ আরও একটি দল ভাসানচরে যাওয়ার কথা রয়েছে। তারা সোমবার (১ মার্চ) বিকালে শরণার্থী শিবির ছাড়েন।

বুধবার (৩ মার্চ) সকালে চট্রগ্রাম নৌবাহিনীর জাহাজে করে পঞ্চম দফায় রোহিঙ্গাদের একটি দল ভাসাচনরে পৌঁছাবে উল্লেখ করে নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) খোরশেদ আলম খান জানান, ‘এবারে আরও তিন হাজারের মতো রোহিঙ্গা সদস্য ভাসানচরে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। তবে এই সংখ্যাটি হেরফের হতে পারে।’

জানা গেছে, উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে ভাসানচরে যাওয়ার উদ্দেশ্যে সোমবার বিকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে রোহিঙ্গারা সপরিবারে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে আসতে থাকে। তারা রাতে চট্টগ্রামের ক্যাম্পে পৌঁছাবেন। সেখান থেকে পরের দিন নৌবাহিনীর ব্যবস্থাপনায় ভাসানচরে পৌঁছানোর কথা রয়েছে।

অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শামসু দ্দৌজা নয়ন জানান, ‘পঞ্চম দফায় রোহিঙ্গাদের একটি দল উখিয়া থেকে ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছে। এবারে কতজন যাচ্ছে সেটি এখন বলা যাচ্ছে না।’

 আরআরআরসি কার্যালয়ের সূত্রমতে, গত ডিসেম্বর থেকে চার দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে প্রায় ৯ হাজার ৭০০ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। এছাড়া সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে বাংলাদেশ জলসীমায় ফিরে আসা ৩০৬ জন রোহিঙ্গাকে গত বছরের মে মাসে সমুদ্র থেকে উদ্ধার করে ভাসানচরে নেওয়া হয়। তারাও এখন সেখানে রয়েছে।

কক্সবাজারের শরণার্থী শিবিরগুলো থেকে রোহিঙ্গা স্থানান্তরের জন্য নিজস্ব তহবিল থেকে তিন হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। ১৩ হাজার একর আয়তনের ওই চরে এক লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে।

মিয়ানমারের সেনাদের অভিযান থেকে প্রাণে বাঁচাতে দেশটির রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা ১১ লাখেরও বেশি রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় শরণার্থী শিবিরগুলোতে বসবাস করছে। এদের বেশিরভাগই ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংস অভিযানের সময়ে পালিয়ে এসেছিলো। আরএইচআরআই’র হিসাবে বর্তমানে ভারতে রয়েছেন প্রায় ১৬ হাজারের মতো রোহিঙ্গা শরণার্থী।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ