ভাসানচরে পৌঁছেছে ২ হাজার ২৫৭ জন রোহিঙ্গা

নোয়াখালী প্রতিনিধি
০৩ মার্চ ২০২১, ১৬:৪৩আপডেট : ০৩ মার্চ ২০২১, ১৬:৪৩

পঞ্চম ধাপের প্রথম দফায় দুই হাজার ২৫৭ জন রোহিঙ্গা সদস্য নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে পৌঁছেছেন। বুধবার (৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে নৌবাহিনীর জাহাজে করে তারা সেখানে পৌঁছান। এদের মধ্যে রয়েছেন ৫৬৩ জন পুরুষ, ৬৬৫ জন নারী ও ১০২৯ জন শিশু।

ভাসানচরে পৌঁছেছে ২ হাজার ২৫৭ জন রোহিঙ্গা এরআগে, সকাল ৯টায় চট্টগ্রামের পতেঙ্গায় নৌ-বাহিনীর পাঁচটি রেডি রেসপন্স বার্থ তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়। সড়ক পথে তারা চট্টগ্রাম এসে পৌঁছান। রাতে তাদের বিএএফ শাহীন কলেজ মাঠের অস্থায়ী ক্যাম্পে রাখা হয়।

ভাসানচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহে আলম বলেন, দুই হাজার ২৫৭ জন রোহিঙ্গাকে জাহাজ থেকে নামিয়ে প্রাথমিক মেডিক্যাল পরীক্ষা শেষে গাড়িতে করে ওয়্যার হাউজে সমবেত করা হয়। সেখানে তাদেরকে ভাসানচরে বসবাসের বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে ব্রিফ করা হয়। ব্রিফিং শেষে তাদের ভাসানচরের বিভিন্ন ক্লাস্টারে স্থানান্তর করা হয় বলে জানান তিনি।

ভাসানচরে পৌঁছেছে ২ হাজার ২৫৭ জন রোহিঙ্গা ভাসানচর প্রকল্পের পিডি কমডোর আব্দুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, পঞ্চম ধাপে চার হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে আসা হবে। বুধবার প্রথম দফায় দুই হাজার ২৫৭ জনকে পাঠানো হয় বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী