কাপ্তাই হ্রদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি
০৪ মার্চ ২০২১, ১৮:৪০আপডেট : ০৪ মার্চ ২০২১, ১৮:৪০

রাঙামাটির লংগদু উপজেলার কাপ্তাই হ্রদ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে উপজেলার আর্মি জোনের পাশে কাপ্তাই হ্রদে একটি মৃতদেহ ভাসমান অবস্থায় দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়।

স্থানীয়রা জানান, পুলিশ সকালে হ্রদের জল থেকে মৃতদেহটি উদ্ধার করে। মৃত যুবকের গায়ে সবুজ ও সাদা চেকের ফুলহাতা শার্ট ও কালো প্যান্ট পরিহিত ছিল। প্যান্টের পকেট থেকে একটি বাটন মোবাইল ও অল্প কিছু টাকাও পাওয়া যায়।

লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে খবর পেয়ে আমরা অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করি। লাশের পকেটে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। এর মাধ্যমে হয়তো লাশের পরিচয় পাওয়া যাবে। লাশটি পোস্টমর্টেমের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী