ট্রেনের নিচে ঝাঁপ: প্রেমিক নিহত, গুরুতর আহত প্রেমিকা হাসপাতালে 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ মার্চ ২০২১, ১৯:৫৩আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৯:৫৩

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় পাহারপুর ইউনিয়নের চান্দপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টাকালে প্রেমিক নিহত এবং প্রেমিকা গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত শান্ত মিয়া (২০) ওই এলাকার হামদু মিয়ার ছেলে। কার প্রেমিকাও একই এলাকার বাসিন্দা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চান্দপুর গ্রামের হামদু মিয়ার ছেলে শান্ত এবং তার প্রেমিকার মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তবে তাদের পরিবার এই সম্পর্ক মেনে না নেওয়া ঘোষণা দেয়। এ কারণে তারা দুই জন একসঙ্গে ট্রেনের নিচে ঝাঁপ দেয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে প্রেমিক শান্ত মিয়া প্রাণ হারান। এসময় গুরুতর আহত অবস্থায় তার প্রেমিকাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার বিষয়ে বিজয়নগর থানার ওসি আতিকুর রহমান বলেন, প্রেম সংক্রান্ত ঘটনার জের ধরে প্রেমিক যুগল আত্মহত্যার পথ বেছে নেয়। ঘটনার কারণ সম্পর্কে বিজয়নগর থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। নিহতের লাশ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে রেলওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান