প্রতিপক্ষের ছুরিকাঘাতে বায়েজিদে ছাত্রলীগ কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ মার্চ ২০২১, ১২:১১আপডেট : ০৮ মার্চ ২০২১, ১২:১১

চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. ইমন (২৭) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। রবিবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন মুক্তিযোদ্ধা কলোনিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বায়েজিদ বোস্তামি থানার ওসি প্রিটন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইমন মুক্তিযোদ্ধা কলোনির বাসিন্দা নুর কাশেমের ছেলে।

ওসি প্রিটন সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা কলোনিতে মামুন-রিপন গ্রুপের সঙ্গে পিস্তল সোহেলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরেই সন্ধ্যায় ইমনের সঙ্গে মানুন-রিপন গ্রুপের কয়েকজনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে তারা ইমনকে ছুরিকাঘাত করে। পরে ইমনকে দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, নিহত ইমন পিস্তল সোহেলের পক্ষের লোক। তাদের সবার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। যে কারণে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি