কাদের মির্জার কর্মসূচিতে প্রশাসনের নিষেধাজ্ঞা

নোয়াখালী প্রতিনিধি
১৬ মার্চ ২০২১, ১১:৩৭আপডেট : ১৬ মার্চ ২০২১, ১১:৩৭

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত ১৭ মার্চের সব কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তারিকুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এসব কর্মসূচি ঘরোয়াভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ বসুরহাট পৌরসভায় বিভিন্ন কর্মসূচির অনুমতি চেয়েছিলেন মেয়র মির্জা। কিন্তু বিভিন্ন কারণে বাইরে জনসমাগমমূলক অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

চিঠিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বসুরহাট পৌরসভা কর্তৃক আগামী ১৭ মার্চ (বুধবার) বর্ণাঢ্য র‌্যালি, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জেলা পুলিশের বিশেষ শাখার গত ১৪ মার্চ ২৭৪৭ নম্বর স্মারক সূত্র উল্লেখ করে চিঠিতে বলা হয়, কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের মধ্যে রাজনৈতিক অস্থিরতা বিরাজমান থাকায় জাতির জনকের জন্মদিনে জনসমাগমে পুনরায় বিবাদ ও সংঘাত সৃষ্টিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হয়েছে। একই তারিখে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার স্বাক্ষরিত ৩৪৮৫ নম্বর স্মারক সূত্রে উল্লেখ করা হয়, সম্প্রতি দেশে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনসমাগম এড়িয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে অত্যাবশ্যকীয় নয় এমন জনসমাগম ও সামাজিক অনুষ্ঠান আয়োজনে নিরুৎসাহিত করা হয়েছে। তবে, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে অনুষ্ঠান করতে বলা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের