ফেসবুকে কমেন্ট করা নিয়ে ছাত্রলীগ নেতার ওপর হামলার অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি
১৬ মার্চ ২০২১, ২১:৫২আপডেট : ১৬ মার্চ ২০২১, ২১:৫২

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফরহাদ মিয়া সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ মার্চ) বিকালে ফেসবুকে একটি কমেন্টকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন বলেন, ‘ফেসবুকের কমেন্টকে কেন্দ্র করে মঙ্গলবার বিকালে তর্কাতর্কির একপর্যায়ে তোফাজ্জল হোসেন মায়া ও তার সহযোগীদের হামলায় ছাত্রলীগ নেতা ফরহাদ মিয়া আহত হন। বর্তমানে তিনি পানছড়ি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

তিনি জানান, তোফাজ্জলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা থাকলেও এ ঘটনায় এখনও কেউ মামলা করেনি। মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোমিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাজির হোসেন ও ছাত্রলীগের সভাপতি সুজন এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সন্ত্রাসী তোফাজ্জলসহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে