বুধবার ভাসানচর পরিদর্শনে যাবে জাতিসংঘ প্রতিনিধি দল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৬ মার্চ ২০২১, ২২:৩৯আপডেট : ১৬ মার্চ ২০২১, ২২:৩৯

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর পরিদর্শনে যাচ্ছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল। আগামীকাল বুধবার (১৭ মার্চ) চট্টগ্রাম থেকে নৌবাহিনীর তত্ত্বাবধানে ইউএনএইচসিআর বাংলাদেশ এর সহকারী প্রতিনিধি ফুমিকো কাশিওয়ার নেতৃত্বে ১৭ জনের প্রতিনিধি দলটির দুপুরে ভাসানচরে পৌঁছানোর কথা রয়েছে। প্রতিনিধি দলটি ভাসানচরে দুই দিন অবস্থান করবে এবং সেখানকার পরিবেশ এবং পরিস্থিতি ঘুরে দেখবে। এসময় রোহিঙ্গাদের সঙ্গে তাদের বৈঠক করার কথা রয়েছে।

এর আগে মার্চের শুরুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সর্বশেষ ভাসানচর পরিদর্শন করেছিল মুসলিম দেশগুলোর জোট ওআইসি’র একটি প্রতিনিধিদল। ইতোমধ্যে ওই দ্বীপে ১৪ হাজারের মতো রোহিঙ্গা বসতি করেছে।

এ বিষয়ে জানতে চাইলে ভাসানচর প্রকল্পের (আশ্রয়ণ প্রকল্প-৩) উপ-প্রকল্পের পরিচালক কমান্ডার এম আনোয়ারুল কবির জানান, ‘বুধবার ভাসানচরে জাতিসংঘের একটি প্রতিনিধি দল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। আমরাও সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি। তবে প্রতিনিধি দলটিতে কারা থাকছে, সেটি এখন বলা যাচ্ছে না। এ দলটির সেখানে রোহিঙ্গাদের সঙ্গে দেখার করা কথা রয়েছে।’

আরআরআরসি কার্যালয়ের তথ্যমতে, গত ডিসেম্বর থেকে পাঁচ দফায় ভাসানচরে গেছেন মোট ১৩ হাজার ৭২৩ জন রোহিঙ্গা। এর আগে গত বছরের মে মাসে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে সেখানে নিয়ে রাখা হয়।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন জানান, ‘স্বেচ্ছায় যেতে রাজি হলে রোহিঙ্গাদের সেখানে পাঠানো হবে। তবে ভাসানচরে জাতিসংঘের প্রতিনিধি দলের পরিদর্শনে বিষয়ে কথা বলতে রাজি হননি।’ 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) মোহাম্মাদ দেলোয়ার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের স্থানান্তর ও সেখানে তাঁদের মানবিক সহায়তা দেওয়ার বিষয়টি নিয়ে জাতিসংঘের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা চলছিল। এরই অংশ হিসেবে বুধবার তাঁদের সেখানে যাওয়ার কথা রয়েছে।’

টেকনাফের লেদা ক্যাম্পের নতুন শরণার্থী শিবিরের রোহিঙ্গা নেতা মোস্তফা কামাল জানান, ‘জাতিসংঘের প্রতিনিধি দল ভাসানচরে গেলে সেটি রোহিঙ্গাদের জন্য ভালো খবর। সেখানকার পরিস্থিতি দেখে তারাই রোহিঙ্গাদের ভবিষ্যতের ব্যাপারে সঠিক সিদ্ধান্তটি নিতে পারবে। পাশাপাশি কক্সবাজারের ক্যাম্পগুলোয় এখনও যারা ভাসানচরে যাওয়া-না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্তহীনতা ভুগছে, জাতিসংঘের মতামত তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বলে জানান এই রোহিঙ্গা নেতা।’

উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে ভাসানচরে যাওয়া নুরুল ইসলাম মুঠোফোনে জানান, ‘প্রথমবারের মতো জাতিসংঘের প্রতিনিধি দল আসছে, এমন খবর সেখানকার রোহিঙ্গাদের কাছেও পৌঁছেছে। তাই নানা প্রস্তুতিও শুরু হয়ে গেছে। তাদের কাছে আমরা এখানকার পরিস্থিতি তুলে ধরবো। কারণ তারাই শরণার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধা পাবার ভরসাস্থল।’

তিনি জানান, ‘প্রতিনিধি দলকে অনুরোধ করবো তারা যাতে এখানকার সকল কার্যক্রমে যুক্ত থাকে। আর ভাসানচরে বড়ো ধরনের রোগের চিকিৎসা সেবা ছাড়া সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছি। সবরকম স্বাস্থ্য সেবা যাতে এখানে পাওয়া যায় সেই দাবি জানাবো।’

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ