টেকনাফে ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ৩৫

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৮ মার্চ ২০২১, ২৩:৪৪আপডেট : ১৮ মার্চ ২০২১, ২৩:৪৪

ইউপি নির্বাচনের প্রথম ধাপে উৎসবমুখর পরিবেশে কক্সবাজারের টেকনাফ উপজেলার ৫ ইউনিয়নে ৫০১ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এতে চেয়ারম্যান পদে ৩৫ জন, সংরক্ষিত নারী পদে ৮০ জন ও সাধারণ সদস্য পদে ৩৮৬ জন মনোনয়ন ফরম জমা দেন। এসব ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান, ১৫ জন সংরক্ষিত নারী ও ৪৫ জন সাধারণ সদস্য নির্বাচিত হবেন।

ইউপি নির্বাচনের মনোনয়ন ফরম জমা শেষে ১৮ মার্চ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদে টেকনাফ উপজেলা নির্বাচন অফিসার ও টেকনাফ সদর, হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নে রির্টানিং কর্মকর্তা মো. বেদারুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। এসময় উপস্থিত ছিলেন সাবরাং ও সেন্টমার্টিন ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও রামু নির্বাচন অফিসার মাহফুজুল ইসলাম।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে দলে দলে প্রার্থীরা স্ব স্ব রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দেন।

এদিকে নির্বাচন অফিস জানায়, আগামীকাল ১৯ মার্চ মনোনয়নপত্র যাছাই-বাছাই, ২৪ মার্চ প্রত্যাহার, ২৫ মার্চ প্রতীক বরাদ্দ এবং আগামী ১১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই উপজেলার ৫ ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ২০ হাজার ৯৫৯ জন। এরমধ্যে পুরুষ ৬০ হাজার ৯৩ জন ও মহিলা ৬০ হাজার ৮৬৬ জন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম