কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ মার্চ ২০২১, ১৫:৪৮আপডেট : ১৯ মার্চ ২০২১, ১৫:৪৮

ঢাকা-সিলেট মহাসড়কের  ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় বৈশামুড়ায় কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সালাউদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া মহল্লার চান মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে একটি সিএনজি বিজয়নগরের চান্দুরা থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসছিল। পথে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় সিলেটগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সালাউদ্দিন মিয়া মারা যান। এ ঘটনায় সিএনজি অটোরিকশার আরেও তিন যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান। আহদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ের ওসি শাখাওয়াৎ হোসেন জানান,‘দুর্ঘটনা স্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো  হয়েছে। কাভার্ড ভ্যানচালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের