চিরকুট লিখে উদ্ধার পেলো দুই কিশোরী, বাড়ির মালিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ মার্চ ২০২১, ০৩:৪৬আপডেট : ২১ মার্চ ২০২১, ১১:১৮

চাকরির প্রলোভন দেখিয়ে দুই কিশোরীকে বাসায় আটক রেখে অসামাজিক কাজে বাধ্য করছিল ভাড়াটিয়া দম্পতি। উপায় না পেয়ে চিরকুট লিখে নিচে ফেলে দেয় তারা। পথচারীর সহায়তায় সেই চিরকুট পেয়ে কিশোরীদের উদ্ধারের পর এ ঘটনায় বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত ভাড়াটিয়া দম্পতি পলাতক। গ্রেফতার বাড়ির মালিকের নাম নূর নবী (৫২)। শনিবার (২০ মার্চ) ভোরে আকবরশাহ থানাধীন নতুন মনসুরাবাদ এলাকায় নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

নূর নবীর বিরুদ্ধে অভিযোগ, এমন অপকর্ম ঘটবে এটা জেনেও ওই দম্পতিকে বাসা ভাড়া দিয়েছেন তিনি। আর সেই বাসাতেই কিশোরীদের এনে এ কাজে বাধ্য করে পলাতক আমেনা বেগম ও আব্দুল আলী প্রকাশ সুমন দম্পতি। আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন এ তথ্য জানিয়েছেন।

জহির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আকবরশাহ্ থানাধীন বিশ্ব ব্যাংক আবাসিক এলাকার ডি ব্লকে কোহিনুর প্লাজার ৫ম তলার একটি ফ্ল্যাটে দুই কিশোরীকে আটকে রেখে পতিতাবৃত্তি করতে বাধ্য করা হয়েছে এমন খবর পেয়ে পুলিশ শুক্রবার বিকালে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। ওই দুই কিশোরীকে গত কয়েকদিন ধরে ওই ফ্ল্যাটে আটকে রাখা হয়েছিল। তাদের একজন শনিবার একটি চিরকুট লিখে জানালা দিয়ে নিচে ফেললে একজন পথচারী পেয়ে থানায় এসে জানান। এরপর পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আকবর শাহ থানাধীন নতুন মনসুরাবাদ নবাব হোটেলের পাশে জনৈক নূর নবীর মালিকানাধীন বিল্ডিংয়ের ৩য় তলার তালাবদ্ধ রুম তল্লাশি করে আরও দুই জন ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়।'

তিনি জানান, এ ঘটনায় ওই ভবনের মালিক নূর নবীকে গ্রেফতার করা হয়েছে। নূর নবী জেনেশুনে পতিতাবৃত্তির উদ্দেশ্যেই ওই ফ্ল্যাটটি আমেনা বেগম ও তার কথিত স্বামী আব্দুল আলী প্রকাশ সুমনকে ভাড়া দিয়েছেন বলে দাবি করেন ওসি। ওই দুই জন বর্তমানে পলাতক রয়েছে।

ওসি আরও বলেন, 'আমেনা বেগম তার স্বামীর সহায়তায় বিভিন্ন দালালের মাধ্যমে চাকরির প্রলোভন দেখিয়ে কিশোরীদের সংগ্রহ করতেন। পরে তাদের ফ্ল্যাটে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করতেন। এ বিষয়ে আসামিদের বিরুদ্ধে আকবরশাহ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।'

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের