কালুরঘাট বেতারের সামনে মিললো শতাধিক মশাল, বোমাসদৃশ ব্যাগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ মার্চ ২০২১, ০৮:৫৪আপডেট : ২৬ মার্চ ২০২১, ০৯:০১

চট্টগ্রাম মহানগরে বসুদা বিল্ডার্সের নির্মাণাধীন দশতলা ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মশাল ও বোমা সদৃশ বস্তুসহ একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরের চান্দগাঁও থানার কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে ওই ভবনে অভিযান পরিচালনা করে করা হয়। পরে ওই ভবনে তল্লাশি করে প্রায় দেড়শ মশাল উদ্ধার করা হয়।

নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) বিজয় বসাক এ তথ্য জানিয়েছেন। ওই ভবনে তল্লাশি করে বোমাসদৃশ একটি ব্যাগ পাওয়া গেছে বলে তিনি জানান। কালুরঘাট বেতারের সামনে মিললো শতাধিক মশাল, বোমাসদৃশ ব্যাগ

বিজয় বসাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই ভবনটিতে বিপুল পরিমাণ অস্ত্র-শস্ত্র রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভবনটিতে অভিযান চালায়। এসময় ওই ভবনে তল্লাশি করে দেড়শ’র মতো মশাল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একটি বোমাসদৃশ ব্যাগ পাওয়া গেছে। এটি নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা সকালে ব্যাগটি তল্লাশি করে দেখবে।’ কালুরঘাট বেতারের সামনে মিললো শতাধিক মশাল, বোমাসদৃশ ব্যাগ

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য এসব মশাল এখানে মজুদ করা হয়েছে। ভবনটি পরিত্যক্ত ছিল। তাই সন্ত্রাসীরা এই ভবনটিকে বেছে নিয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের