সহযোদ্ধার গুলিতে জনসংহতি কর্মী খুন

রাঙামাটি প্রতিনিধি
৩১ মার্চ ২০২১, ১১:৩৪আপডেট : ৩১ মার্চ ২০২১, ১১:৩৪

বাঘাইছড়িতে নিজ দলের সহযোদ্ধার হাতে খুন হয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) কর্মী বিশ্বমিত্র চাকমা ওরফে যুদ্ধ চাকমা (৩৫)। মঙ্গলবার দিবাগত রাত (৩১ মার্চ) উপজেলার সংগঠনটির নিয়ন্ত্রিত এলাকা হিসেবে পরিচিত বাবুপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও সকালে জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়।

বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (এমএনলারমা) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা জানান, নিহত বিশ্বমিত্র আমাদের দলের রাজনীতির সঙ্গে জড়িত এবং হত্যাকারী সুজনও আমাদের কর্মী। কিন্তু সুজন গোপনে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সঙ্গে আঁতাত করেছিল, সেটা আমরা জানতাম না। গত রাতে একসঙ্গে থাকাকালে সে বিশ্বমিত্র চাকমাকে (যুদ্ধ) গুলি করে হত্যা করে পালিয়ে গিয়ে সন্তু লারমার দলে যোগ দিয়েছি বলে জেনেছি। নিহত বিশ্বমিত্র চাকমা সহযোগী সংগঠন ‘যুব সমিতি’র রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে জানান তিনি।

তবে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ত্রিদিব চাকমা জানিয়েছেন, ‘আমরা এসবের কিছুই জানি না। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়।’

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, জনসংহতি সমিতির (এমএনলারমা) অভ্যন্তরীণ বিরোধে একজন মারা যাওয়ার খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি এবং মরদেহটি পোস্টমর্টেমের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছি। এই বিষয়ে নিহতের স্বজনরা মামলা করবেন বলে জানিয়েছেন। মামলার পর আমরা পরবর্তী পদক্ষেপ নেবো।

এদিকে অসমর্থিত একাধিক সূত্র জানায়, নিহত বিশ্বমিত্র এবং হত্যাকারী সুজন দুজনই সংগঠনটির সশস্ত্র শাখার কর্মী এবং মঙ্গলবার রাতে একইস্থানে সশস্ত্র পাহারা দেওয়ার সময় সুজন আকস্মিকভাবে টহল দলের কমান্ডার বিশ্বমিত্র চাকমাকে গুলি করে হত্যা করে এবং একাধিক ভারী অস্ত্র নিয়ে পালিয়ে যায়। সূত্র জানায়, পালিয়ে গিয়ে সুজন সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র শাখায় যোগ দিয়েছেন। সূত্র আরও জানায়, নিহত বিশ্বমিত্র চাকমাও একসময় সন্তু লারমার দল ছেড়ে জনসংহতি সমিতিতে (এমএনলারমা) যোগ দিয়েছিলেন। তবে দায়িত্বশীল কোনও সূত্র নিজেদের বরাতে এই তথ্যগুলো নিশ্চিত করতে রাজি হননি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের