‘খালেদা জানেন না মুক্তিযুদ্ধে কত মানুষ প্রাণ দিয়েছেন’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০১৬, ০১:৩৫আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ০১:৩৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া একাত্তর সালে ক্যান্টনমেন্টে পাক আর্মির কাছে রক্ষিত ছিলেন। তিনি কিভাবে জানবেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কত মানুষ প্রাণ দিয়েছে? তাই তিনি বলেছেন যুদ্ধে এত লোক মারা যায়নি। খালেদা সঠিক ইতিহাস জানেন না বলেই, আজেবাজে কথা বলছেন।’  আইনমন্ত্রী আনিসুল হক
মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর মুক্তমঞ্চে ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক।এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষ বাঁশ আর লাঠি দিয়ে পাকসেনাদের মোকাবেলা করেছিলেন। কিন্তু আপনি যদি ইতিহাস বিকৃত করেন তাহলে আপনাকে কী দিয়ে প্রতিরোধ করবে তা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না।
অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী পৌর এলাকার শীতল পাড়ার ৩১ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ উদ্বোধন এবং ১০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন।
কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক এমজি হাক্কানি, কাজী আজহারুল ইসলাম, রাশেদুল কায়সার জীবন, পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মকবুল হোসেন প্রমুখ।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম