মা-বাবার কবরের পাশে সমাহিত সংসদ সদস্য আবদুল মতিন খসরু

কুমিল্লা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২১, ১৮:১৮আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১৮:১৮

গ্রামের বাড়ি মিরপুরের পারিবারিক কবরাস্থনে মা-বাবার কবরের পাশেই দেশের বিশিষ্ট আইনজীবী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপিকে সামাহিত করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পঞ্চম ও শেষ জানাজা শেষে এই বর্ষীয়ান রাজনীতিবিদের দাফন সম্পন্ন করা হয়।

দাফন সম্পন্নের বিষয়টি নিশ্চিত করেছেন আবদুল মতিন খসরুর ছোট ভাই কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল মমিন ফেরদৌস।

বুধবার (১৪ এপ্রিল) বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ বারের সংসদ সদস্য আবদুল মতিন খসরু ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর সংসদ সদস্যের মরদেহ প্রথম জানাজার জন্য বৃহস্পতিবার (১৪ এপ্রিল) নেওয়া হয় ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে। এ দিন সকাল সাড়ে ৮টায় জানাজা শেষে সকাল ১০টায় বাংলাদেশ সপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে মরদেহ কুমিল্লা নিয়ে আসা হয়। পরে তার নির্বাচনি আসন কুমিল্লার বুড়িচং কলেজ মাঠে বাদ জোহর তৃতীয়, বিকাল ৪টায় ব্রাহ্মণপাড়া হাই স্কুল মাঠে চতুর্থ এবং বাদ আসর গ্রামের বাড়ি ব্রাহ্মণপাড়া মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পঞ্চম জানাজা শেষে দাফন করা হয়। প্রতিটি জানাজার আগে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। 

বর্ষীয়ান এই রাজনীতিবিদের পরিবার সূত্রে জানা যায়, গত ১০ ও ১১ মার্চ নির্বাচনের পর ১৫ মার্চ করোনা টেস্ট করাতে দেন তিনি। ১৬ মার্চ সকালে রিপোর্ট পজিটিভ পাওয়ার পর হাসপাতালে ভর্তি হন। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে অবনতি হওয়ায় তাকে ফের আইসিইউতে নেওয়া হয়। মঙ্গলবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী