চৌমুহনী পৌরসভার স্থগিত ১০ কেন্দ্রের নির্বাচন ১২ জানুয়ারি

জেলা প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০১৬, ২০:৩১আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ২০:৩৬

নোয়াখালীনোয়াখালীর চৌমুহনী পৌরসভার স্থগিত ১০ কেন্দ্রের নির্বাচন আগামী ১২ জানুয়ারি, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বুধবার চৌমুহনী পৌরসভার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন এ তথ্য জানান।
নোয়াখালীর চৌমুহনী পৌরসভা নির্বাচনের স্থগিত কেন্দ্রগুলো হচ্ছে, উত্তর নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর নাজিরপুর নূরানী মাদ্রাসা, দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (উত্তর ভবন), মধ্য করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (পূর্ব ভবন),  গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, চৌমুহনী সরকারি এস.এ কলেজ (পুরাতন ভবন), চৌমুহনী সরকারি এস.এ কলেজ (নতুন ভবন) এবং উত্তর হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, চৌমুহনী পৌরসভায় ব্যালট পেপার ও সিল ছিনতাই, কাউন্সিলর সমর্থকদের কেন্দ্র দখলের চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ২০টি কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়।
প্রাপ্ত ১০টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী আক্তার হোসেন ফয়সল ৭ হাজার ৩৫৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জহির উদ্দিন ৫ হাজার ৭৬৩ ভোট পেয়েছেন।
এদিকে স্থগিত ১০টি কেন্দ্রের ভোটার সংখ্যা ২৪ হাজার ৩১০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৮৩৭ এবং মহিলা ভোটার ১১ হাজার ৪৭৩ জন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের