সোনাগাজীতে সিএনজি অটোরিকশায় আগুন দিল দুর্বৃত্তরা

ফেনী প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০১৬, ২৩:৩৪আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ২৩:৩৫

ফেনী ফেনীর সোনাগাজীতে একটি সিএনজি অটোরিক্সায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ বহালের প্রতিবাদে দলটি আহুত হরতালের আগের রাতে এই ঘটনা ঘটল।
বুধবার উপজেলার সোনাগাজী-ওলামা বাজার সড়কের ফকিরের পুল নামক স্থানে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও অটোরিকশাটির চালক জানায়, সোনাগাজী বাজার থেকে ওলামা বাজারগামী ফেনী থ-১১-১৯৯৭ নম্বরের অটোরিকশাটি ফকিরের পুলে পৌঁছালে ১০/১২ জন দুর্বৃত্ত সেটির গতিরোধ করে। এসময় দুর্বৃত্তরা চালক আবদুর রহিমকে (২০) বেধড়ক পিটিয়ে আহত করে এবং পেট্রোল ঢেলে অটোরিকশাটিতে আগুন দেয়। খবর পেয়ে সোনাগাজী মডেল থানার পুলিশ গাড়িটি উদ্ধার করেছে।
সোনাগাজী মডেল থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ