স্ত্রী-মেয়েদের সামনে স্কুলশিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
২২ এপ্রিল ২০২১, ১০:১৪আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১০:১৪

কুমিল্লার হোমনায় পূর্বশত্রুতার জেরে মেয়ে ও স্ত্রীর সামনে এক স্কুলশিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। লাঞ্ছিতের ঘটনায় মো. শাহ আলম নকুল নামে একব্যক্তিসহ কয়েকজনের বিরুদ্ধে হোমনা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষক। হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে মঙ্গলবার (২০) রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, উপজেলার দুলালপুর চন্দ্রমণি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক এসএএম রাজটিকা ইফতার শেষে তার শ্বশুরবাড়ি ঘনিয়ারচর রওনা হন। পথে একই গ্রামের মো. শাহ আলম নকুলের নেতৃত্বে সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। এতে বাধা দিতে গেলে তার স্ত্রী ও দুই মেয়েও লাঞ্ছিত হন। পরে রাত সাড়ে ৯টার দিকে হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়।

এদিকে শিক্ষককে তার মেয়েদের সামনে লাঞ্ছিতের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদ ও নিন্দা জানান এলাকাবাসী, ছাত্র ও শিক্ষক সমাজ। এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন তারা।

শিক্ষক এসএএম রাজটিকা বলেন, মো. শাহ আলমের নেতৃত্বে আমার ওপর পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা করা হয়েছে। আমার স্ত্রী ও মেয়েদের লাঞ্ছিত করা হয়েছে। বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।

তবে শাহ আলম নকুল বলেন, তার মেয়ে অপহরণ মামলায় আমার ছেলের নামে মিথ্যা মামলা দিয়েছিলেন। এর পর থেকে রাজটিকার পরিবারের সঙ্গে আমার পরিবারের বিরোধ চলে আসছে। মঙ্গলবার আমি মাগরিবের নামাজ শেষে রাস্তায় বের হলে ওই শিক্ষক তার স্ত্রী, মেয়েদের নিয়ে আমাকে মারধর করে জামাকাপড় ছিড়ে ফেলে। আমিও থানায় অভিযোগ দিয়েছি।

হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, পারিবারিক শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। উভয়পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত ছাড়া এ বিষয়ে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী