পিকআপের ধাক্কায় পল্লী বিদ্যুৎকর্মী নিহত

চাঁদপুর প্রতিনিধি
২২ এপ্রিল ২০২১, ১৯:৩৪আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৯:৩৪

চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় পল্লী বিদ্যুতের এক নারী কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম তৃষা কর্মকার (২৫)। তিনি পল্লী বিদ্যুৎ সমিতি-২ ফরিদগঞ্জ জোনাল অফিসে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের বিদ্যুৎ অফিসের কাছেই এই দুর্ঘটনা ঘটে। নিহত তৃষা উপজেলার ২নং বালিথুবা পুর্ব ইউনিয়নের সানকিসাইর গ্রামের রবিশ্বর কর্মকারের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, তৃষা কর্মকার পল্লী বিদ্যুৎ অফিস থেকে বৃহস্পতিবার (২২ এপ্রিল) ১১টার দিকে বের হয়ে ফরিদগঞ্জ বাজারের একটি ব্যাংকে যাচ্ছিলেন। ওনুআ চত্বরের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার অবস্থায় অটোবাইককে থামতে নিদের্শনা দিলেন সেটি হুট করে দাঁড়িয়ে যায়। আর এর ঠিক পেছনে থাকা একটি দ্রুতগামী ইটবাহী পিকআপ এসে অটোটিকে ধাক্কা দেয়। এতে অটোবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে তৃষার গায়ের ওপর পড়ে এবং তাকে রাস্তার পাশে পড়ে থাকা একটি গাছের গুঁড়ির মধ্যে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তৃষা। সঙ্গে সঙ্গে তাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পল্লী বিদ্যুৎ সমিতি ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম নুরুল হোসাইন জানান, তৃষা তার অফিসের বিলিং সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ওই সময়ে তিনি সোনালী ব্যাংকে টাকা উত্তোলনের জন্য অফিস থেকে বের হয়েছিলেন।

ফরিদগঞ্জ থানার অফিসার মোহাম্মদ শহীদ হোসেন জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। অটোবাইক ও পিকআপ আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে