কুমিল্লায় ৩ মাস ২১ দিনের অভিযান

দুই টন গাঁজাসহ প্রায় ৫ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
২২ এপ্রিল ২০২১, ২০:২৬আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২০:২৬

কুমিল্লায় গত তিন মাস ২১ দিনের ব্যবধানে দুই টন গাঁজাসহ প্রায় ৫ কোটি টাকার মাদক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। সেইসঙ্গে মাদক পাচার ও পরিবহনে জড়িত থাকার অভিযোগে এক হাজার ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ এ তথ্য জানান।

ফারুক আহমেদ জানান, এ বছরের তিন মাস ২১ দিন মাদকের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে কুমিল্লা জেলা পুলিশ ২ হাজার ১০ কেজি (প্রাই দুই টন) গাঁজা উদ্ধার করেছে। এছাড়াও ৫৯ হাজার ৯৬৮ পিস ইয়াবা, ৭ হাজার ৫৯২ বোতল ফেনসিডিল, ৩৬৬ লিটার দেশি মদ, ১৬২ বোতল হুইস্কি, ৪৮ বোতল বিয়ার, ৯৬ বোতল বিদেশি মদ, এক হাজার ৩ বোতল ইস্কাপ সিরাপ রয়েছে উদ্ধারের তালিকায়। উদ্ধারকৃত এ সব মাদকের বাজার মূল্য প্রায় ৫ কোটি ৩৪ লাখ ১৫ হাজার ৯০০ টাকা।

তিনি আরও জানান, দুই টন গাঁজা উদ্ধারের সময়ে মাদক পাচার ও পরিবহনের সঙ্গে জড়িত থাকায় এক হাজার ১২ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে জেলার সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। মাদক পাচার, পরিবহন ও সেবন রোধে কুমিল্লা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আজিম-উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহারিয়ার মোহাম্মদ মিয়াজি, অতিরিক্ত পুলাশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন, ডিআইওয়ান মোহাম্মদ মাঈন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) নাজমুল হাসান রাফি, কোতোয়ালি থানার ওসি আনোয়ারুল হক, গোয়েন্দা পুলিশের ওসি আনওয়ারুল আজিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের