ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ছাত্রদল কর্মী গ্রেফতার

ফেনী প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২১, ০৮:৫৬আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ০৮:৫৬

সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ফেনীতে ছাত্রদল কর্মী ইমরানুল হক ইমরান (২৯) শুক্রবার (২৩ এপ্রিল) রাতে গ্রেফতার হয়েছেন। এ ঘটনায় দায়ের তথ্য-প্রযুক্তি আইনের মামলায় জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, ছাত্রদল সভাপতি সালাহউদ্দিন মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালকে আসামি করা হয়েছে।

মামলার বাদী জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। শনিবার (২৪ এপ্রিল) গ্রেফতার এমরানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা রয়েছে। গ্রেফতার এমরান ফেনী শহরের দক্ষিণ চাঁড়িপুর এলাকার বাসিন্দা আবদুল করিমের ছেলে।

এসআই আলমগীর হোসেন এজাহারে উল্লেখ করেন, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ইমরান জানিয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের উল্লেখিত চার নেতার নির্দেশে ৩-৪ মাস ধরে বিভিন্ন সময়ে সরকার ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ফেসবুকে পোস্ট দিচ্ছেন তিনি। এসব পোস্টের মাধ্যমে সরকার তথা আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালানো হয়।

তবে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এই প্রসঙ্গে বলেন, ‘উল্লেখিত নেতাকর্মীরা সামাজিক যোগাযোগের কোনও মাধ্যমেই সরকার কিংবা রাষ্ট্রবিরোধী মামলার শিকার হয়েছেন। এই মামলা সরকারের দমন-পীড়নের অংশ। বিএনপির পক্ষ থেকে মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানানো হয়।

/টিটি/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম