ধরা পড়লো ‘ডাইলের ডন’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ এপ্রিল ২০২১, ২৩:১৪আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২৩:২৪

চট্টগ্রামের অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী মো. রেজাউল করিম ওরফে ডাইল করিম (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ এপ্রিল) ভোর রাতে নগরীর আগ্রাবাদ মুহুরীপাড়া ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন এ তথ্য জানিয়েছেন।

রেজাউল করিমের কাছ থেকে থেকে এক হাজার পিস ইয়াবা এবং তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে তিনি জানান।

মোহাম্মদ মহসিন বাংলা ট্রিবিউনকে বলেন, রেজাউল করিম ওরফে ডাইল করিম চট্টগ্রামের শীর্ষ ও পুরাতন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টি মামলা রয়েছে। আজ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, একচেটিয়া মাদক বিশেষত ফেনসিডিল ব্যবসার জন্য তাকে ‘ডাইলের ডন’ বলা হয়। পরে সে ইয়াবা ব্যবসাতেও জড়িয়ে পড়ে। মাদক সরবরাহের জন্য তার আলাদা বাহিনী আছে। এলাকাভিত্তিক কাউন্টার করে সে মাদক সরবরাহ করতো। পুলিশের চোখ ফাঁকি দিতেই সে পাঠাও সার্ভিসের মাধ্যমে ক্রেতাদের কাছে মাদক পৌঁছে দিত।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের