কাদের মির্জার বিরুদ্ধে আ. লীগের ২৮ নেতাকর্মীর জিডি

নোয়াখালী প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২১, ১২:১৫আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ১২:১৫

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ২৮ জন নেতাকর্মী কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় একই অভিযোগ উল্লেখ করে এক ফরমেটে তারা এসব জিডি করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা সেতুমন্ত্রীর ভাগ্নে ফখরুল ইসলাম রাহাত জানান, গত ২০ এপ্রিল ফেইসবুক লাইভে এসে কাদের মির্জা কোম্পানীগঞ্জে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দেন। এ সময় তার বক্তব্যে কোম্পানীগঞ্জে রক্তের হোলি খেলার হুমকি দিয়ে তিনি বলেন, “হত্যার বদলে হত্যা।” তার এ বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ভয়ে জীবনের নিরাপত্তায় এসব জিডি করেন।

তিনি আরও জানান, শনিবার (২৪ এপ্রিল) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু ও সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাসিবুল হাসান আলালসহ ২৮ জন নেতাকর্মী এসব জিডি করেন।

ফখরুল ইসলাম রাহাত আরও জানান, এ ছাড়াও অনেক নেতাকর্মী সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, ‘এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী