শ্বাসকষ্টে ভুগতে থাকা এক রিকশাচালকের স্ত্রীর ঘরে অক্সিজেন পৌঁছে দিলো পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফোন করলে সেই রোগীর বাসাতেই বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দেয় ডবলমুরিং থানা পুলিশ।
এ সম্পর্কে জানতে চাইলে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বাংলা ট্রিবিউনকে বলেন, গরিব রিকশাচালক খলিল মিয়া। পরিবার নিয়ে আগ্রাবাদের নাজিরপুল এলাকায় ওমর খানের ভাড়া ঘরে থাকেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তার স্ত্রী জুলেখা বেগমের (৪০) শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় ডাক্তার তাকে অক্সিজেন দেওয়ার পরামর্শ দেন। কিন্তু গরিব রিকশাচালক খলিল মিয়ার অক্সিজেন কেনার সামর্থ্য নেই। এক ব্যক্তি ফোনে বিষয়টি আমাদের জানালে আমরা সাথে সাথেই অক্সিজেন সিলিন্ডার তার বাসায় পৌঁছে দেই। বর্তমানে জুলেখা বেগম সুস্থ আছেন।









