নায়িকা হতে বাসা থেকে পালানো কিশোরীকে উদ্ধার করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ এপ্রিল ২০২১, ১৮:০৪আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১৮:০৪

নিখোঁজের এক দিনের মাথায় ১২ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে চট্টগ্রাম নগরীর পাহাড়াতলী থানা পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, মেয়েটি নায়িকা হতে চায়। এতে তার পরিবারের তাকে বকাবকি করে। এই জন্য বাসার লোকজনের ওপর বিরক্ত হয়ে সে বাসা থেকে বের হয়ে যায়।

এর আগে ২৬ এপ্রিল বিকাল সাড়ে ৫টার দিকে ওই কিশোরী পাহাড়তলী থানাধীন ফিরোজশাহ এলাকার নিজ বাসা থেকে বের হয়ে যান। এরপর তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

এ সম্পর্কে জানতে চাইলে পাহাড়তলী থানর ওসি হাসান ইমাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২৬ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে মেয়েটি নিখোঁজ হওয়ার পর তার বাবা পাহাড়তলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ মেয়েটি উদ্ধারে কাজ শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করার পাশাপাশি ফেসবুকে প্রচারণা চালিয়ে আমরা জানতে পারি মেয়েটি বাসা থেকে বের হয়ে খুলশী থানাধীন বাস্কেট সুপার শপের সামনে অবস্থান করে। সেখান থেকে ইয়াছমিন নামে এক পোশাককর্মী তাকে তার বাসায় নিয়ে যান। এরপর মঙ্গলবার রাতে খুলশী থানার ওয়ারলেস ২নম্বর কলোনি আরাফাতের কলোনিতে ইয়াসমিনের ভাড়া ঘর থেকে আমরা মেয়েটিকে উদ্ধার করি।’

তিনি আরও বলেন, উদ্ধারের পর মেয়েটি আমাদের জানিয়েছে- সে নায়িকা হতে চায়। কিন্তু তার পরিবার তাকে নায়িকা হতে দেবে না। তার মা এবং বড় ভাই তাকে বকাবকি করে। এই জন্য বাসার লোকজনের ওপর বিরক্ত হয়ে সে বাসা থেকে বের হয়ে যায়।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের