হাটহাজারী থেকে আরও দুই হেফাজত নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ মে ২০২১, ১৭:৫৪আপডেট : ০৪ মে ২০২১, ১৭:৫৪

হেফাজতে ইসলাম বাংলাদেশের আরও দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মে) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

গ্রেফতার দুজন হলেন হেফাজতে ইসলামের হাটহাজারী পৌরসভা কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ ও হাটহাজারী উপজেলা কমিটির সহ দাওয়াহ বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম।

রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিনে হাটহাজারীর বিভিন্ন সরকারি স্থাপনায় তাণ্ডব চালানোসহ অন্যান্য অপরাধে যুক্ত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করে হাটহাজারীতে বিক্ষোভ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এসময় হাটহাজারী বড় মাদ্রাসা নামে পরিচিত দারুল উলুম ময়নুল ইসলাম মাদ্রাসা থেকে মিছিল বের করে হাটহাজারী থানায় ভাঙচুর চালানো হয়। হেফাজতকর্মীরা হাটহাজারী উপজেলা ভূমি অফিস ও সদর ইউনিয়ন ভূমি অফিসে হামলা ও অগ্নিসংযোগ করে। দিনভর পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হন। তারা চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে। পাশাপাশি মাদ্রাসার সামনে ইটের দেয়াল তুলে ব্যারিকেডও দেয় হেফাজতের কর্মীরা।

এসব ঘটনায় শুরুতে হাটহাজারী থানায় মোট ছয়টি মামলা দায়ের করা হয়। পরে ২২ এপ্রিল হেফাজতের বিলুপ্ত কমিটির আমির জুনাইদ বাবুনগরীকে প্রধান আসামি করে আরও দুইটি মামলাসহ হাটহাজারী থানায় তিনটি দায়ের করা হয়।

 

/এনএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম