কুমিল্লায় চীনা কোম্পানির কর্মকর্তা হত্যা, আসামি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
০৭ মে ২০২১, ১৬:৩৮আপডেট : ০৭ মে ২০২১, ১৬:৩৯

কুমিল্লায় ইপিজেডের একটি চীনা কোম্পানির কর্মকর্তা খায়রুল বাশার সুমন হত্যা মামলায় মো. মহিউদ্দিন (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৭ মে) ভোরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবক কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার মৃত আবদুল হকের ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কামন্ডার মেজর তালুকদার নাজমুছ সাবিক জানান, গ্রেফতারের পর আসামি মহিউদ্দিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, সে ৭-৮ জন সহযোগীসহ পরিকল্পিতভাবে সুমনকে হত্যা করে।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে মহিউদ্দিনকে মামলার বর্তমান তদন্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, নিহত খায়রুল বাশার সুমন (৩২) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের মান্দারি গ্রামের মোহাম্মদ মমিন মাস্টারের তৃতীয় ছেলে। সুমন কুমিল্লা ইপিজেডে সিং সাং সু নামে একটি চীনা কোম্পানিতে এইচ আর অফিসার হিসেবে কর্মরত ছিলেন। গত শুক্রবার (৩০ এপ্রিল) বিকালে ইপিজেড থেকে বাড়ি ফেরার পথে ইপিজেড গেট সংলগ্ন রোসা ও স্বপ্ন সুপার শপের সামনে সুমনকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়।

 

/টিটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি