বিপণিবিতানে পুলিশের অভিযান, দোকান বন্ধ

কুমিল্লা প্রতিনিধি
০৭ মে ২০২১, ১৭:২১আপডেট : ০৭ মে ২০২১, ১৭:২১

করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি উপেক্ষা করে কুমিল্লার মার্কেট, শপিং মল ও বিপণিবিতানগুলোতে ক্রেতাদের সমাগম বেড়েছে। ঈদকে সামনে রেখে এই সংখ্যা বাড়তে পারে আরও কয়েক গুণ। সংক্রমণ এড়াতে উপচে পড়া ক্রেতাদের মধ্যে শতভাগ মাস্ক নিশ্চিত করতে কুমিল্লার ঈদ বাজারে মার্কেট, বিপণিবিতান ও শপিং মলে তদারকি বাড়িয়েছে জেলা পুলিশ।

এ অবস্থায় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে শুক্রবার (৭ মে) দুপুরে কুমিল্লার কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ এলাকায় সড়কের দুইপাশের মার্কেট, বিপণিবিতান, শপিং মল ও ফুটপাতে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে মাস্ক না পড়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা পুলিশ।

অভিযানে মাস্ক না পড়া এবং স্বাস্থ্যবিধি অমান্য করার অভিযোগে কুমিল্লার নিউ মার্কেটসহ কয়েকটি মার্কেটের দোকান বন্ধ করাসহ হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

অভিযানে রাজগঞ্জ বাজারের দত্ত মেডিসিন কর্নার ও হাজী ম্যানশনের আরিফা ফ্যাশন নিউ মার্কেটের একটাসহ তিনটি দোকান বন্ধ করা হয়। দুপুরে করা জেলা পুলিশের ওই অভিযানে নেতৃত্ব দিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল আহসান।

অভিযানের বিষয়ে তিনি বলেন, মানুষের মধ্যে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করতে এখন পর্যন্ত জেলা পুলিশ এক লাখ ৮০ হাজার পিস মাস্ক বিতরণ করেছে। দুপুরে মার্কেট, বিপণিবিতান, শপিং মল ও ফুটপাতগুলোতে তদারকি ও অভিযান চালাতে গিয়ে দেখা যায় প্রায় ৯০ ভাগ মানুষ মাস্ক পড়তে শুরু করেছে। এটাই আমাদের সর্বশেষ বার্তা। ভবিষ্যতে যেকোনও অভিযানে স্বাস্থ্যবিধির অমান্য দেখলেই দোকান বন্ধ করে দেওয়াসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপস্থিত ছিলেন, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন, কুমিল্লার ডিবির ওসি আনোয়ারুল আজিম, কুমিল্লা কোতোয়ালি থানার ওসি আনোয়ারুল হক প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
শপিং মল বন্ধের নির্দেশনা কতটা মানা হচ্ছে 
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
বসুন্ধরা শপিং মল থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম