বিনোদন কেন্দ্রে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

চাঁদপুর প্রতিনিধি
২৪ মে ২০২১, ১৭:১০আপডেট : ২৪ মে ২০২১, ১৭:১০

চাঁদপুরের হাজীগঞ্জে বিনোদন কেন্দ্র ‘নদী বাড়ি’তে ঘুরতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই তরুণী বাদী হয়ে সোমবার (২৪ মে) ৪ জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের আবদুল মান্নানের ছেলে মহিনউদ্দিন (২৬), একই গ্রামের মাঝি বাড়ির দুলাল মিয়াজীর ছেলে শাকিল হোসেন (২৪)। এ ঘটনায় পলাতক রয়েছেন রান্ধুনীমুড়া গ্রামের ইউসুফের ছেলে অভিযুক্ত ইসমাইল (৩২) ও তার ছোট ভাই কালু (২১)।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ জানান, ওই তরুণী গত ২২ মে নদী বাড়ি নামক স্থানে ঘুরতে আসে। সেখানে শাকিল নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পরে রাতে ওই নারী বাড়ি যেতে চাইলে শাকিল ও তার সহযোগীরা কৌশলে নদী বাড়ী সংলগ্ন একটি বালুর মাঠে নিয়ে তরুণীকে ধর্ষণ করে। একই রাতে রান্ধুনীমুড়া বৈষ্ণব বাড়ী সংলগ্ন শাকিলের খালার বাড়িতে নিয়ে ইসমাইল ও তার ছোট ভাই কালু কয়েকবার ধর্ষণ করে।

তারা ওই তরুণীকে সকালে রাস্তার পাশে মাঠে ফেলে যায়। মেয়ের কান্নাকাটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে হাজীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী।

পুলিশ জানায়, এ ঘটনায় রবিবার (২৩ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে দু’ আসামিকে আটক করা হয়েছে। অপর দু আসামি ইসমাইল ও তার ছোট ভাই কালুকে আটকের জন্য অভিযান অব্যাহত আছে। মামলাটি তদন্ত করছে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহীম খলিল। সোমবার সকালে নির্যাতিত তরুণীকে মেডিক্যাল টেস্টের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী