মাঝ নদীতে মাছ ধরার সময় বজ্রাঘাতে ২ জেলের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
২৫ মে ২০২১, ১৫:৫১আপডেট : ২৫ মে ২০২১, ১৫:৫১

কুমিল্লার হোমনায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু হয়েছে। বজ্রাঘাতে এসময় নৌকায় থাকায় আরও দুই জেলে আহত হয়েছে। তাদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৪ মে) রাত ১১টার দিকে হোমনা উপজেলার কাঁঠালিয়া নদীতে মাথাভাঙা ইউনিয়ন জগন্নাথকান্দি গ্রামের বজ্রাঘাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।

বজ্রাঘাতে মারা যাওয়া দুই জেলে হলেন, উপজেলার জগন্নাথকান্দি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৫) এবং একই গ্রামের নেপাল চন্দ্রের ছেলে টিটু চন্দ্র (১৪)।

হোমনা থানার পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো জেলেরা মেঘনা নদীর শাখা কাঁঠালিয়া নদীতে মাছ ধরতে যায়। দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি আরম্ভ হয়। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে দুই জেলে মারা যায়। পরে খবর পেয়ে স্থানীয়রা ওই নৌকায় থাকা বজ্রাঘাতে আহত দুইজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে হোমনার মাথাভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান নাজিরুল হক ভূঁইয়া জানান, ঘটনাটি আমার এলাকার কাঁঠালিয়া নদীতে ঘটেছে। খবর পেয়ে নিহতদের উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিয়েছি, আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতের শিকার হয়ে দুই জেলে মারা গেছেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

/এমআর/
সম্পর্কিত
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
নওগাঁয় বজ্রাঘাতে দুই কৃষকসহ তিন জনের মৃত্যু
চার মাসে বজ্রপাতে ৭২ মৃত্যু, বেশিরভাগই কৃষক
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী